• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অপরাধ দমনে কঠোর অভিযান: ৬ মাসে খুন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন কমার দাবি জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা, চমক হতে পারেন নতুন মুখ সিলেটের জকিগঞ্জে হ-ত্যা-কা-ন্ড : ওসি আব্দুর রাজ্জাকের তৎপরতায় পালাতে পারেনি প্রধান আসামি কে এই ইয়াছিন স্থানীয় জনতার ধাওয়া খেয়ে মদের বস্তা ফেলে গিয়ে এখন ও ধরাছোঁয়ার বাইরে সিলেটে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত প্রকৌশলী ও রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের চেয়ারম্যান কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্য রনি সরোয়ার চৌধুরীর ঈদ শুভেচ্ছা জকিগঞ্জে আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের যাত্রা শুরু,ঈদ সামগ্রী বিতরণ সিলেটে পিক-আপ থামাতে গিয়ে পুলিশের উপর হামলা,চালক গ্রেফতার সিলেটে ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল বিদেশি মদসহ একটি বাস আটক ও ০৪ জন গ্রেফতার সিলেটে হাউজিং এস্টেটে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় আত্মগোপনে থাকা রশিদ গ্রেফতার

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ

Reporter Name / ২৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নজরকাড়া কীর্তি গড়েছেন রিশভ পন্থ। সফরকারী কিপার-ব্যাটসম্যান হিসেবে ইতিহাসে প্রথমবার টেস্টে ইংল্যান্ডের মাটিতে এক হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি।

 

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ব্রাইডন কার্সকে ছক্কা মেরে মাইলফলকটি ছুঁয়ে ফেলেন পন্থ। ইংল্যান্ড সফরে ২৪ ইনিংসে তার রান এখন ১,০১৮, গড় ৪৪.২৬। রয়েছে চারটি করে ফিফটি ও সেঞ্চুরি। সফরকারী কিপার-ব্যাটসম্যানদের মধ্যে এই কীর্তি আর কেউ গড়তে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭৮ রান ভারতেরই মহেন্দ্র সিং ধোনির, ৭৭৩ রান করে তিনে আছেন অস্ট্রেলিয়ান রড মার্শ।

দেশের বাইরে নির্দিষ্ট কোনো এক দেশে এক হাজার রান করা প্রথম কিপার-ব্যাটসম্যানও পন্থ। এই তালিকাতেও দুই নম্বরে আছেন তিনি নিজেই। অস্ট্রেলিয়ায় করেছেন ৮৭৯ রান।

তবে মাইলফলক ছোঁয়ার কিছুক্ষণ পরই পান্তের জন্য দুঃসংবাদ। ক্রিস ওকসের ইয়র্কার পায়ে আঘাত হানলে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এ ব্যাটসম্যান। তখন তিনি ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন। পরে ফিজিওর চিকিৎসা নিয়েও ব্যাটিংয়ে ফিরতে পারেননি তিনি। টিভি ফুটেজে দেখা যায়, ডান পায়ের পাতা ফুলে গেছে এবং রক্ত ঝরছে।

ইংল্যান্ডের মাটিতে টেস্টে হাজার রান পূর্ণ করা ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হয়েছেন পন্থ। এদিনই একই মাইলফলকে পৌঁছান ওপেনার লোকেশ রাহুল। আগেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনিল গাভাস্কার ও বিরাট কোহলি।

চলতি সিরিজেও দুর্দান্ত ফর্মে আছেন পন্থ। চার ম্যাচে সাত ইনিংসে ৭৭ গড়ে তার রান ৪৬২, রয়েছে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd