সিলেট থেকে এটিএম ফয়ছল:সাম্প্রতিক কালে সিলেটে হাউজিং এস্টেটের একটি ছিনতাইয়ের ঘটনায়,সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। এ ঘটনায় নড়েচড়ে বসে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আসামিদের ধরতে পুলিশ একাধিক জায়গায় অভিযান পরিচালনা করে,কিন্তু আসামিরা আত্মগোপনে চলে যায়।অবশেষে আত্মগোপনে থাকা রশিদ পুলিশের খাঁচায় বন্দী।
বিগত ২৩/২/২৬ ইং তারিখে সিলেট এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় মোটরসাইকেল যোগে মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত একজনকে কানাইঘাট থেকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।ধৃ’ত আসামির নাম আন্ত:জেলা ডাকাত দলের সদস্য কু’খ্যা’ত রশিদ আহমদ প্রকাশ রশিদ আলী,সাং বিষ্ণুপুর, কানাইঘাট, সিলেট।ভাইরাল সিসিটিভি ফুটেজে সিএনজি থামিয়ে ব্যাগ ছিনিয়ে নিতে যাকে দেখা গিয়েছে সে হলো রশিদ।এই তথ্যটি নিশ্চিত করেছে পুলিশ।