• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা, চমক হতে পারেন নতুন মুখ সিলেটের জকিগঞ্জে হ-ত্যা-কা-ন্ড : ওসি আব্দুর রাজ্জাকের তৎপরতায় পালাতে পারেনি প্রধান আসামি কে এই ইয়াছিন স্থানীয় জনতার ধাওয়া খেয়ে মদের বস্তা ফেলে গিয়ে এখন ও ধরাছোঁয়ার বাইরে সিলেটে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত প্রকৌশলী ও রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের চেয়ারম্যান কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্য রনি সরোয়ার চৌধুরীর ঈদ শুভেচ্ছা জকিগঞ্জে আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের যাত্রা শুরু,ঈদ সামগ্রী বিতরণ সিলেটে পিক-আপ থামাতে গিয়ে পুলিশের উপর হামলা,চালক গ্রেফতার সিলেটে ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল বিদেশি মদসহ একটি বাস আটক ও ০৪ জন গ্রেফতার সিলেটে হাউজিং এস্টেটে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় আত্মগোপনে থাকা রশিদ গ্রেফতার সিআরআই এর মাধ্যমে এখনো সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা হাসিবুল ইহসানের বিরুদ্ধে

কে এই ইয়াছিন স্থানীয় জনতার ধাওয়া খেয়ে মদের বস্তা ফেলে গিয়ে এখন ও ধরাছোঁয়ার বাইরে

Reporter Name / ৩১২ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট : বিডি নতুন দিন – সিলেটের কানাইঘাট কু’খ্যা’ত মাদক ব্যবসায়ী ইয়াসিন আলী এখন ও ধরাছোঁয়ার বাইরে।ধৃত মাদক ব্যবসায়ী ইয়াসিন আলী গতকাল রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় মাদকের চালান নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও গ্রামবাসী  তাকে ধাওয়া করে একপর্যায়ে সে বস্তাভরা ভারতীয় অবৈধ মাদক ফেলে পালিয়ে যায়,খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ এসব মাদক উদ্ধার করে কানাইঘাট থানায় নিয়ে আসে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী ইয়াছিন আলী কানাইঘাট উপজেলার ৩ নং দিঘিরপার ইউনিয়নের পূর্ব দপনগর এলাকার বাসিন্দা।

তিনি মৃত ইলিয়াস আলীর ছেলে। স্থানীয়রা জানান দীর্ঘদিন থেকে ইয়াছিন আলী এলাকায় মাদকের রাজত্ব কায়েম করে চলছেন,সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক ও অবৈধ চোরাচালানের একটি  সিন্ডিকেট গড়ে তুলেছেন। প্রতিবাদ করলে হামলা ও মিথ্যা মামলার ভয় দেখান।মাদক ব্যবসায়ী  ইয়াছিনের উপর কানাইঘাট সহ বিভিন্ন থানায় একাধিক মামলায় রয়েছে,স্থানীয় এক বাসিন্দা জানান ঢাকার একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে আরো বেপরোয়া হয়ে উঠেন।আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে বাড়িতে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা যাতে পুলিশ আসলে গোপন রাস্তা দিয়ে সটকে পড়তে পারেন।

ইয়াছিন আলীর বিরুদ্ধে বিজিবি উপর হামলার অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,ইয়াছিন আলী কানাইঘাটে মাদক ও চোরাচালানের এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন,তার সাথে প্রশাসনের কতিপয় অসাধু কারো হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।

ইয়াছিন আলী চক্রের কালো থাবায় সীমান্তবর্তী এই জনপদ অশান্ত হয়ে উঠছে,উঠতি বয়সী যুবকরা হাতের নাগলে পাচ্ছে মরণনেশা মাদক,মাদকাসক্ত হয়ে অনেক যুবক ও পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে,অপরাধ বিশ্লেষকরা মনে করেন এসবের রশি না টানলে সমাজ ব্যবস্থা মারাত্মক হুমকি সম্মুখীন পড়তে পারে।এখন দাবি উঠেছে এই কু-খ্যা’ত ইয়াছিন আলীকে অতিদ্রুত গ্রেফতার করা হউক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd