• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কে এই ইয়াছিন স্থানীয় জনতার ধাওয়া খেয়ে মদের বস্তা ফেলে গিয়ে এখন ও ধরাছোঁয়ার বাইরে সিলেটে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত প্রকৌশলী ও রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের চেয়ারম্যান কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্য রনি সরোয়ার চৌধুরীর ঈদ শুভেচ্ছা জকিগঞ্জে আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের যাত্রা শুরু,ঈদ সামগ্রী বিতরণ সিলেটে পিক-আপ থামাতে গিয়ে পুলিশের উপর হামলা,চালক গ্রেফতার ছাত্রলীগ নেতা হাসিবুল ইহসানের ঘনিষ্ঠ কর্মীদের চাঞ্চল্যকর তথ্য ফাঁস ও রাষ্টদ্রোহীতার অভিযোগ সিলেটে ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল বিদেশি মদসহ একটি বাস আটক ও ০৪ জন গ্রেফতার সিলেটে হাউজিং এস্টেটে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় আত্মগোপনে থাকা রশিদ গ্রেফতার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

সিলেটে পিক-আপ থামাতে গিয়ে পুলিশের উপর হামলা,চালক গ্রেফতার

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বেপরোয়া গতির পিকআপ থামাতে গিয়ে পুলিশের উপর হামলা চালক গ্রেফতার:

গত ১১/০৩/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় এসএমপি ট্রাফিক বিভাগের উত্তর বিভাগের আম্বরখানা-তেমুখী এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে সুবিদবাজার এলাকায় একটি পিকআপ (রেজি: সিলেট মেট্রো-ন-১৫-০৭১৭) দ্রুত ও বেপরোয়া গতিতে মদিনা মার্কেটের দিক থেকে সুবিদবাজারের দিকে আসতে থাকে। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সত্যজিৎ দাস গাড়িটিকে থামানোর সিগন্যাল দিলে চালক তা অমান্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে সার্জেন্ট সত্যজিৎ দাস একটি সিএনজি অটোরিক্সায় উঠে পিকআপটির পিছু নেন এবং একাধিকবার থামানোর নির্দেশ দিলেও চালক আরও বেপরোয়া গতিতে লামাবাজার, জিতু মিয়ার পয়েন্ট ও কাজীরবাজার ব্রিজ অতিক্রম করে বাবনা পয়েন্টের দিকে যেতে থাকে। বাবনা পয়েন্ট এলাকায় যানজট থাকায় স্থানীয় সিএনজি চালক ও জনতার সহায়তায় পিকআপটি থামানো সম্ভব হয়।

এসময় উত্তেজিত জনতা চালককে মারধর শুরু করলে পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করে। পরে রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় লাউয়াই পুলিশ বক্সের পেট্রোল ডিউটি পার্টি ঘটনাস্থলে পৌঁছালে পিকআপ চালক জুয়েল আহমেদ (৩৫) হঠাৎ উঠে এএসআই (নিঃ) অরুন চন্দ্র কৈরীর ডান গালে ঘুষি মেরে আহত করে। একই সময় চালকের পক্ষ নিয়ে ৮/১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের উপর আক্রমণ ও কর্তব্য কাজে বাধা প্রদান করে।

পরবর্তীতে আহত চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং আহত এএসআই অরুন চন্দ্র কৈরী সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পিকআপটি জোরপূর্বক সরিয়ে নেয়। উক্ত ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা নং-০৮, তাং-১১/০৩/২০২৬খ্রি: ধারা-পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৫০৬/৩৪ রুজু হয়। আসামী জুয়েল আহমদ(৩৫), পিতা-মৃত বাবুল মিয়া, সাং-খোজারখলা, থানা-দক্ষিণ সুরমা, সিলেট‘কে চিকিৎসা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd