সিলেটে ছাত্রলীগ নেতা তৌহিদ আহমদ তানিম এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন
Reporter Name
/ ১৫৬
Time View
Update :
সোমবার, ১৫ মে, ২০২৩
Share
নিজস্ব প্রতিবেদক : সুজিত তালুকদার বিশেষ প্রতিনিধি সিলেট থেকে: জলবায়ু সংকট মোকাবিলায় সিলেট নগরের বিভিন্ন এলাকায় সবুজ বনায়ন গড়ে তুলার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর ছাত্রলীগের নেতা তৌহিদ আহমদ তানিম এর উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।
দক্ষিণ সুরমার এসফল্ট মাঠে প্রথম ধাপে প্রায় দুই হাজার চারা রোপণের মাধ্যমে এই বৃহৎ কর্মসূচির উদ্বোধন করা হয়।জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় সিলেট নগরে শুরু হয়েছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি যার নেপথ্যে ছাত্রলীগের নেতা তৌহিদ আহমদ তানিম।
পরিবেশের ভারসাম্য রক্ষায় পুরো নগরী জুড়ে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
গতকাল দক্ষিণ সুরমার এসফল্ট মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসেও অপরিহার্য
উদ্বোধনী দিনে প্রথম ধাপে এসফল্ট মাঠে প্রায় দুই হাজার চারা রোপণ করা হয়েছে। নগরীর বিভিন্ন খালি জায়গা, সড়ক বিভাজক এবং গুরুত্বপূর্ণ স্থানেও এই কর্মসূচি পর্যায়ক্রমে পরিচালিত হবে।ছাত্রলীগের নেতা তানিম জানান সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে সিলেটকে গড়ে তুলতে এই উদ্যোগ অব্যাহত থাকবে